BanglaBeyond | Stories Beyond Borders : দক্ষিণ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে অ্যাডিলেডে একটি বিশেষ কমিউনিটি মিটিংয়ের আয়োজন করা হয়েছে। সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন—সাবকা (SABCA) এই অনুষ্ঠানের আয়োজন করছে।
আয়োজকদের প্রকাশিত আমন্ত্রণপত্র অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার এম. বোরহান উদ্দিন। আগামী শনিবার, ৮ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অ্যাডিলেডের গুডউড প্রাইমারি স্কুলে এ সভা অনুষ্ঠিত হবে। এ কমিউনিটি মিটিংয়ে দক্ষিণ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী এবং কমিউনিটির অন্যান্য সদস্যরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।
সভায় হাইকমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ, প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার সুযোগ থাকবে। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ বাংলাদেশি কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে। একই সঙ্গে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে শিক্ষা, সামাজিক যোগাযোগ এবং ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরিতেও এ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই ঘণ্টাব্যাপী এ আয়োজনে দক্ষিণ অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির সদস্যদের অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
- অনুষ্ঠান সময় সূচিঃ
- তারিখ: শনিবার, ৮ আগস্ট ২০২৬
- সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
- স্থান: Goodwood Primary School, Adelaide, South Australia
- আয়োজক: South Australian Bangladeshi Community Association—SABCA
- ওয়েবসাইট: www.sabca.org.au















