দক্ষিণ অস্ট্রেলিয়ার Virginia Masjid-এ এবার অনুষ্ঠিত হচ্ছে না পবিত্র ঈদুল আজহার জামাত। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান নির্মাণকাজের কারণে এ বছর মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আয়োজন সম্ভব হচ্ছে না।
Islamic Practice & Dawah Circle (IPDC) South Australia-এর পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মুসল্লিদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মসজিদের নির্মাণকাজ দ্রুত সম্পন্নের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, Virginia Masjid-এর উন্নয়ন ও নির্মাণকাজ অব্যাহত রাখতে কমিউনিটির সহযোগিতা ও অনুদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দক্ষিণ অস্ট্রেলিয়ার বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির অনেকেই নিয়মিত Virginia Masjid-এ ঈদের জামাতে অংশ নিতেন। ফলে এবারের সিদ্ধান্তে মুসল্লিদের মাঝে কিছুটা হতাশা দেখা গেলেও, ভবিষ্যতে আরও উন্নত সুবিধাসম্পন্ন মসজিদ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন কর্তৃপক্ষ।















